
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় দিলোয়ারা বেগম (১৯) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত দিলোয়ারা বেগম ওই এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। ছয়মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, একটি নারীর লাশ পড়ে রয়েছে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো বলা যাচ্ছে না। তবে মরদেহের গলায় দাগ রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.