এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় পেট্টোবাংলার গ্যাস লাইন স্থাপনে ক্ষতিপূরনের চেক বিতরণকালে কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেন বলেছেন, জমির প্রকৃত মালিক ছাড়া অন্য কেউ ক্ষতিপূরণের চেক পাবেনা। ক্ষতিপূরণ প্রদানে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি হবেনা। পেকুয়ায় গ্যাস লাইন স্থাপনে সরকারের অধিগ্রহনকৃত জমির প্রকৃত মালিকদের খতিয়ান ও দলিল সঠিক থাকলে যাচাই-বাছাই করে স্বচ্ছভাবে ক্ষতিপূরণ প্রদান করা হবে। ক্ষতিপূরণের অর্থ উত্তোলনে যাতে জমির মালিকরা কোন ধরনের দূর্ভোগের শিকার না সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জমির মালিকানা নিয়ে বিরোধ নিস্পত্তি করে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে স্থানীয়দের প্রতি আহবান জানান।
এতে ক্ষতিপূরণ প্রদানে কর্তৃপক্ষের সুবিধা হবে বলে তিনি মন্তব্য করেন। গ্যাস লাইন স্থাপনে জমির বর্গা চাষী ও ইজারাদারো ক্ষতিগ্রস্ত হলে তারা জমির মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ নিবেন। এ ক্ষেত্রে সরকার জমির বর্গা চাষী ও ইজারাদের কোন ধরনের ক্ষতিপূরণ প্রদান করবেনা। তিনি ২১এপ্রিল দুপুরে পেকুয়া ইউএনওর কার্যালয়ে গ্যাস লাইন স্থাপনে সরকারের অধিগ্রহণকৃত জমির প্রকৃত মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেছেন।
পেকুয়ার ইউএনও মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্টিত ক্ষতিপূরনের চেক বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেট্রোবাংলার ব্যবস্থাপক মোস্তফা কামাল। অনুষ্টানে বক্তব্যদানকালে কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন আরো বলেন,পেকুয়ায় প্রকৃত জমির মালিকদের ক্ষতিপুরণ প্রদানসহ প্রকল্প সুষ্ঠু বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিধি ও সংবাদকর্মীদের সহায়তা করতে হবে। গ্যাস লাইন স্থাপনের কারনে গ্রামীন অবকাটামোর সড়ক ক্ষতিগ্রস্ত হলে তাও প্রকল্পের বরাদ্দ থেকে উপজেলা পরিষদের মাধ্যমে পুনরায় সংস্কার করা হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিবে সরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি পেট্রোবাংলার ব্যবস্থাপক মোস্তফা কামাল বলেছেন, গ্যাস লাইন স্থাপনের কারণে সরকারের অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। ক্ষতিপূরণের অর্থ পেতে জমির মালিকরা কোন ধরনের হয়রানী হবেনা বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
অনুষ্টান শেষে পেকুয়া সদর ও বারবাকিয়া ইউনিয়নে অধিগ্রহণকৃত জমির বেশ কয়েকজন মালিকের কাছে ক্ষতিপূরণের চেক তুলে দেন জেলা প্রশাসক ও পেট্রোবাংলার ব্যবস্থাপক। অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেট্টোবাংলার পরিচালক (প্রশাসন) এম. মোস্তফা কামাল, প্রকল্প পরিচালক প্রকৌশলী আবু সৈয়দ মাহমুদ ও উক্ত বিভাগের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসনের এল.ও, পেকুয়া উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল ইসলাম চৌধুরী, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম চৌধুরীসহ পেকুয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
এদিকে, গ্যাস পাইপ লাইন স্থাপনে খাস জমিতে বসবাসরত চাষাবাদকারী ভূমিহীন জনগোষ্টির ক্ষতিপূরণ ও পূর্ণবাস প্রক্রিয়া নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত যাচাই বাছাই নির্ধারনে স্বচ্ছতা জবাবদিহীতা বজায় রাখতে স্থানীয় গণমাধ্যম কর্মীদেরও এ প্রক্রিয়ায় সংশ্লিষ্টতার জন্য আহব্বান জানিয়েছে স্থানীয় সূশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.