এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার উত্তর গোঁয়াখালী গ্রামে অবৈধ জুয়ার খেলার আসর বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় আনসার সদস্য হায়দার আলী (৩৩) গুরুতর হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকায় গণি সওদাগরের দোকানে এলাকার বখাটে ছেলে খোরশেদ গং তাজ খেলা নিয়ে জুয়ার আসর বসালে আনসার সদস্য হায়দার আলী বাধা প্রদান করে।
এ সময় খোরশেদ গং দা, কিরিচ ও লোহার রড দিয়ে আনসার সদস্য হায়দার আলীকে হামলা করে। হামলায় তার মাথায় গুরুতর জখম হয়। এলাকাবাসীরা উদ্ধার করে হায়দার আলীকে পেকুয়া হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন হায়দার আলী জানান, আমি গোয়াখালী রাবার ড্যামের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করে আসতেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.