সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আ.লীগ নেতা আহত

পেকুয়ায় ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আ.লীগ নেতা আহত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনী ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামীলীগ নেতা জামাল হোসেন (৪২) গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামাল পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইকাটা রাহাত আলী পাড়ার আহমদ মিয়ার ছেলে ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান। এ লক্ষ্যে নানভাবে প্রচারণাও চালাচ্ছেন তিনি। তার প্রার্থীতার পক্ষে একটি ব্যানার বৈদ্যুতিক খুঁটিতে টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জামাল হোসেন। এসময় তাকে স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.