সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারে পেকুয়ায় ভোগ্যপণ্যের ওজনে কারচুপি, ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭মে) দুপুরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুব-উল করিমের নেতৃত্বে পুলিশ বিভিন্ন মুদি ও মাছ-মাংসের দোকানে এ অভিযান চালায়। এসময় বিভিন্ন অভিযোগে ৫টি মুদি দোকান, ১টি মাংসের দোকান ও ৩টি মাছের দোকানকে ভোক্তা অধিকার আইনে ২৪হাজার ৫’শ  টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মালেকসহ একদল পুলিশ অংশ নেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহাবুব-উল করিম বলেন, রমজান মাসে ব্যবসায়ীরা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে না পারে সেজন্য এই অভিযান চালানো হয়েছে। ভোক্তা অধিকার আইনে ওইসব ব্যবসায়ীদের কাছ থেকে ২৪ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এধরনে অভিযান অব্যাহত থাকবে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.