কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ায় মাদকের টাকা না পেয়ে দেলোয়ারা বেগম (৪৫) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড ছেলে। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার পশ্চিম গোয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার নুরুল আলমের স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, নিহতের ছেলে আজিজুর রহমান একজন মাদকাসক্ত। মাদক খাওয়ার জন্য প্রায় সময় তার মায়ের কাছ থেকে টাকা চাইতো। টাকা না দিলে মারধর করতো। রবিবার সকালে ও মায়ের কাছ থেকে টাকা খুঁজে। কিন্তু টাকা দিতে পারবে না বললে সে দা দিয়ে কুপিয়ে দেলোয়াকে হত্যা করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া বলেন, নিহতের শরীরের দায়ের কোপের চিহ্ন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনায় জড়িত আজিজুর রহমানকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.