
““““““““““““““““““
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় মাদ্রাসা পড়ুয়া ৮ম শ্রেণীর ছাত্রী কাউছার আক্তার (১৩) নামের এক ছাত্রী রহস্যময় আত্মহত্যা করেছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের মিয়া পাড়াস্থ নিজ বাড়ী থেকে ওই ছাত্রীর ফাঁস খাওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফাঁস খেয়ে আত্মহত্যা করা ছাত্রী কাউছার আক্তার পূর্ব উজানটিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী ও মিয়াপাড়া এলাকার মাহাবুব আলমের মেয়ে। কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য কেউ দিতে পারেনি পরিবার সদস্যরা।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ঘরের বীমের সাথে ওঁড়না পেঁচিয়ে ছাত্রীটি আত্মহত্যা করেছে। কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে সে বিষয়ে কেউ অবগত নয়।
পেকুয়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.