সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পেকুয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার


মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে পেকুয়া থানার ওসি কামরুল আজমের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার আসামীর নাম মো.রিফাত (২৫)। সে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকার মৃত ইলিয়াস বাবুলের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, চট্টগ্রামের পাঁচলাইশ থানায় ২০১৩ সালের একটি মাদক মামলার আসামী ছিল রিফাত। ওই মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের কারাদন্ড দেয় আদালত। কিন্তু সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে সে পলাতক ছিল।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.