সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে গেল ছাত্রলীগ নেতা

পেকুয়ায় স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে গেল ছাত্রলীগ নেতা


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় নবম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গেল একই স্কুলের ছাত্রলীগ সভাপতি শাকের উল্লাহ মাতবর। এ ঘটনা জানাজানি হলে উপজেলা জুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার রাজাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। শাকের উল্লাহ মাতবর বাংলাদেশ ছাত্রলীগের রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজাখালী ইউনিয়নের সুন্দরী পাড়া এলাকার মোঃ আজিজের ছেলে শাকের উল্লাহ মাতবর এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার সাথে প্রেমের সম্পর্ক ছিল একই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীর। বিষয়টি দুই পরিবার ও স্কুল কর্তৃপক্ষের মাঝে জানাজানি হলে তাদের শোধরানোর চেষ্টা চালানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রলীগ নেতা সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্কুলছাত্রীকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। সম্ভাব্য স্থানে তাদের খোঁজ চালানো হয়। কিন্তু তাদের খোঁজ না পাওয়া আইনগত ব্যবস্থা নেয় ওই স্কুল ছাত্রীর পরিবার।

স্কুলছাত্রীর চাচা ও আ’লীগ নেতা ফজল কাদের বলেন, আমাদের মেয়েকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায় ছাত্রলীগ নেতা শাকের। বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আমরা থানার লিখিত অভিযোগ জানাই। পরে আমাদের মেয়েকে উদ্ধারে পুলিশ অভিযান জোরদার করে। পুলিশি অভিযানের মুখে মেয়েকে টইটং ইউনিয়নের বটতলী এলাকায় রেখে পালিয়ে যায় ছাত্রলীগ নেতা শাকের।

ছাত্রলীগ নেতা শাকের উল্লাহর চাচী রায়হানা বেগম বলেন, শাকের স্কুলছাত্রীটিকে অপহরণ করেনি। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্কে আমরা বাঁধা দেই। শাসন করি। এর জের ধরে তারা পালিয়ে যায়।

পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, অপহৃত স্কুলছাত্রীর খোঁজ পাওয়ার বিষয়টি আমার জানা নেই। আমি তাদের পরিবারের সাথে আলাপ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.