
এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় স্বত্ব বিরোধের জের ধরে বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ও তার ভাইকে কুপিয়ে গুরুতর জখমের খবর পাওয়া গেছে। আহতরা হলেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা দিদারুল ইসলাম (৪০) ও তার বড় ভাই (অবঃ) বিজিবি সৈনিক হেলাল উদ্দিন (৫০)। এদের আশংকাজনক অবস্থায় প্রথমে পেকুয়া সরকারী হাসপাতালে করলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন উল্লেখ করে চমেক হাসপাতালে রেফার করেন।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের মিয়ারপাড়া এলাকায়। আহতের পরিবার সূত্র জানিয়েছে, ৬শতাংশ জায়গা নিয়ে সৈনিকলীগ নেতা দিদারুল ইসলামের সাথে একই মহল্লার আবুল বশিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ভোরে প্রতিপক্ষ আবুল বশিরের নেতৃত্বে ২৫/৩০জনের একদল অস্ত্রধারী ভাড়াটিয়া সন্ত্রাসী সৈনিকলীগ নেতা দিদারুল ইসলামের বাড়িতে হানা দেয়। এসময় সৈনিকলীগ নেতা দিদারুল ইসলাম ও তার ভাইকে বিরোধীয় জায়গায় দেখতে পেয়ে সন্ত্রাসীরা উপর্যূপরী গুলি ছোড়ে। এসময় দিদারের শরীর লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অস্ত্রধারী সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় সৈনিকলীগ সভাপতি দিদারের বড় ভাই (অবঃ) বিজিবি হেলাল উদ্দিনকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে এনে ধারালো অস্ত্রে কুপিয়ে গুরুতর জখম ও তাদের নির্মীত বসতঘরটি গুড়িয়ে দেয়। আহতদের বড় ভাই ডাঃ মমতাজুল ইসলাম জানান, গুলিবিদ্ধ দিদার আপাতত শংকামুক্ত হলেও অপর আহত হেলাল উদ্দিনের (রিপোর্ট লেখাকালীন ২১জানুয়ারী বিকাল ৫টায়) বর্তমানে আহতদের অবস্থা সংকটাপন্ন। করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া ঘটনার সত্যতা জানিয়ে বলেন, তিনি বর্তমানে ছুটিতে থাকলেও ও.সি (তদন্ত) মঞ্জুরুল কাদের মজুমদার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ না পাওয়ায় পুলিশ ঘটনায় জড়িতদের সনাক্ত গ্রেপ্তার করতে পারছেননা। তবে, অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেবে পুলিশ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.