
সংগৃহীত ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় মাছ ধরতে গিয়ে স্লুইচ গেটের পানিতে পড়ে মো. কাইছার (৩৪) নামের এক জেলে মারা গেছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের চেপ্টাখালী স্লুইচগেট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। মৃত জেলে কাইছার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সাতঘর পাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো জেলে কাইছার রবিবার রাত ১০ টার দিকে বাড়ির নিকটস্থ চেপ্টাখালী স্লুইচগেটে জাল ফেলে চলে আসে। পরেরদিন সোমবার সকাল ৬টার দিকে ওই জাল তুলতে গেলে অসর্কতাবসত কাইছার পা পিছলে স্লুইচগেটে পড়ে যায়। এসময় স্রোতের টানে স্লুইচগেটের ভেতরে আটকা পড়ে মারা যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.