সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় ২৫লিটার চোলাই মদসহ ১ব্যক্তি গ্রেপ্তার

পেকুয়ায় ২৫লিটার চোলাই মদসহ ১ব্যক্তি গ্রেপ্তার

Alcohl - 9 (Bangla) 2

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় ২৫লিটার চোলাই মদ সহ ১ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ হেলাল উদ্দিন রাজু (২৭)। সে উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার হাফেজ¦ নুর আহমদের পুত্র।

থানা সূত্র জানায়, ১০ মে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৫লিটার চোলাই মদ সহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় মামলা রুজু করে ধৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পেকুয়া থানার এ এসআই মোঃ নাছির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-০৪/১০-০৫-২০১৬ইং।

পুলিশ সূত্র আরো জানায়, ধৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চোলাই মদ পাঁচার বাণিজ্য চালিয়ে আসছিল। এতে করে এলাকায় মাদকসেবী ও বিপথগামীতার উপদ্রব বৃদ্ধি পায়। অবশেষে পেকুয়া থানা পুলিশের অভিযানে সে ধৃত হয়। পেকুয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.