এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ার উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়েছে জননেতা মাষ্টার আজমগীর চৌধুরী এম.এ’কে। ১৫অক্টোবর বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেছেন দলীয় সূত্র। ফলে, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি প্রয়াত জননেতা আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজীর স্থলে তিনি দায়িত্ব পালন করবেন।
৬ অক্টোবর রাতে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজী নিখোঁজ হন। পরদিন ৭ অক্টোবর ভোরে তার নিজগ্রাম টইটংয়ের দূর্গম পাহাড়ি বটতলী জুমপাড়া এলাকার বাঁশখালী সীমান্ত সংলগ্ন মালঘাড়া ছড়ায় তার লাশের সন্ধান মিলে। ওইদিন থেকে নিহতের পদটি শূন্য হয়।
দলীয় সূত্র জানায়, গতকাল সকালে সংগঠন কার্যালয়ে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের এক জরুরী বর্ধিত সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় উপস্থিত নেতৃস্থানীয়দের প্রস্তাব ও সম্মতিক্রমে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি জননেতা আজমগীর চৌধুরী এম.এ’কে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করে দায়িত্ব অর্পন করা হয়। পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.