সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়া থেকে অপহৃত স্কুল ছাত্রী চট্টগ্রামে উদ্ধার : আটক ১

পেকুয়া থেকে অপহৃত স্কুল ছাত্রী চট্টগ্রামে উদ্ধার : আটক ১

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ার স্কুল ছাত্রী নাসরিন সোলতানা লিলিকে অপহরণের ৭৯ দিন পর চট্টগ্রাম মহানগর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণে জড়িত অভিযোগে শাকের উল্লাহকে আটক করে পুলিশ। অপহৃত লিলি পেকুয়া বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

বুধবার সকাল ৬টার দিকে মহানগরের হালিশহরের খইল্যাতলীর পানির ট্যাংক এলাকার এ-ব্লকের শফি কোম্পারীর ভাড়া বাসা থেকে ওই অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারী দলের সদস্য শাকের উল্লাহকে আটক করা হয়। শাকের উল্লাহ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোস্তাক আহমদের ছেলে।

পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো.মোস্তাফিজ ভুইয়া বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণীর ছাত্রী নাসরিন সোলতানা লিলিকে অপহরণ করে নিয়ে যায় শাকের উল্লাহর নেতৃত্বে একদল দুর্বৃত্ত। পরে এ ঘটনায় অপহৃতের বাবা বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা ভিকটিমসহ গা ঢাকা দেয়। পুলিশ হন্য হয়ে খোঁজলেও তাদের সন্ধান পাচ্ছিলনা। অবশেষে দীর্ঘ ৭৯দিন পর সোর্স থেকে খবর পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে মহানগরের হালিশহর থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করি।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া অপহৃত ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি নেয়া হবে। আটক শাকের উল্লাহকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপহরণে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.