এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
পেকুয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারের পূর্বপাশে ইসলামী ব্যাংক সংলগ্ন ১৭পরিবার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্যে পল্লী বিদ্যুতের বরাদ্দকৃত ট্রান্সফর্মার থেকে অবৈধ ভাবে টমটমগাড়ীতে চার্জ দিতে গেলে ট্রান্সফর্মারটি বিকল হয়ে যায়।
এদিকে বার বার টমটমে চার্জ দিতে গিয়ে ট্রান্সফর্মার ভাস্ট হয়ে যাওয়া এ এলাকার জন্যে নিয়মিত সমস্যা হয়ে দাড়িয়েছে। ২৩অক্টোবর সকাল ১০টা থেকে আবারও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই ট্রান্সফর্মার থেকে উপকারভোগীরা বলেন, বাইম্যাখালী এলাকার সাকেরের ছেলে রুকুনুদ্দিন দীর্ঘদিন ধরে নিজের নামে ট্রান্সফর্মার নিয়ে টমটমে চার্জ দিয়ে আসলেও সুযোগ বুঝে জনসম্পৃক্ত ট্রান্সফর্মার থেকে টমটম চার্জ দিয়ে আসছিল। তার নিজস্ব ট্রান্সফর্মারটি এক সাপ্তাহ পূর্বে ভাস্ট হয়ে গেলে তিনি জন সম্পৃক্ত ট্রান্সফর্মারটি থেকে টমটমে বাণিজ্যিক উপায়ে চার্জ দিয়ে আসলে অন্যান্য উপকারভোগীরা অভিযোগ করলেও প্রভাবশালী রুকনুদ্দিন তা কর্ণপাত না করে উল্টো প্রতিবাদকারীদের হুমকি দিয়ে টমটমে চার্জ বাণিজ্য অব্যাহত রাখে। ২৩অক্টোবর সকাল ১১টায় জন সম্পৃক্ত ট্রান্সফর্মারটি ভাস্ট হয়ে গেলে আবারো দূর্ভোগের শুরু হয়।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, টমটমে চার্জ দেয়ার কোন বিধান না থাকলেও রুকনুদ্দিন কখনো নিজের ট্রান্সফর্মার আবার কখনো জন সম্পৃক্ত এ ট্রান্সফরর্মার থেকে অদৃশ্য শক্তি বলে অবৈধ টমটম চার্জ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে পেকুয়া পল্লি বিদ্যুৎ সাব স্টেশনের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করা হলে পরিচয় দিতে অপারগ দায়িত্বশীল বিষয়টি তার নজরে আছে এবং এ প্রতিবেদককে অফিসে যোগাযোগ করতে অনুরোধ করে আর কোন কথা বলতে রাজি হননি।
পেকুয়া পল্লী বিদ্যুতের ইনচার্জ কফিল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি সকালেই ট্রান্সফরর্মার ভাস্ট হয়েছে উল্লেখ করে বলেন, টমটমে চার্জ দেয়ার কোন বিধান নেই তিনি ওয়ার্কসপের জন্যে একটি পৃথক ট্রান্সফর্মার নিয়ে টমটমে চার্জ দিচ্ছে। এখন জনসম্পৃক্ত ট্রান্সফর্মারটি যদি ব্যবহার করে ভাস্ট করে দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.