নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে ওয়ার্ড যুবলীগ সম্মেলন সম্পন্ন হয়েছে। তৃণমূলে বিপুল সংখ্যক কর্মীরা অংশগ্রহণ করেন।
১৩ নভেম্বর বিকেলে ইউনিয়নের পূর্ব গোমাতলী সাইক্লোন শেল্টার প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন মুকুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আমির, ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন।
অন্যদের মাঝে অংশ নেন, রেজাউল করিম সুজন, কাজল, ইত্তেহাদ, ইরফান, জুনাইদ, আমির শাহীন, আলম, এরশাদ, আবদুল্লাহ ও আরাফাত।
পরে দ্বিতীয় অধিবেশনের উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে আতিক উল্লাহকে সভাপতি, আজিজুর রহমান চনেটকে সহ সভাপতি ও জাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯নং ওয়ার্ড় যুবলীগের কমিটি গঠন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.