কক্সবাজার সদর উপজেলার অবিভক্ত পোকখালী ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার আহমদ প্রকাশ সুবেদার (অব:) আকতার আহমদ মৃত্যুবরণ করেছেন।
১৯ জুন বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। কক্সবাজার সদরের ইসলামপুরের মধ্য নাপিতখালীর বাসিন্দা, প্রবীণ মুরব্বী সুবেদার আকতার আহমদের মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন – বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঈদগাঁও থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিন, সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, সহ-সভাপতি শফিউল আলম আজাদ, সহ সাধারন সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, নির্বাহী সদস্য মোজাম্মেল হক, সাইমুম সরওয়ার কায়েম, কাউছার উদ্দিন শরীফ, মফিজুল ইসলাম মফি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.