সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পোকখালী ইউনিয়নে ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন

পোকখালী ইউনিয়নে ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পোকখালী ইউনিয়ন শাখাকে শক্তিশালী করার লক্ষ্যে সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের নির্দেশে ইউনিয়নের আওতাধীন ৫নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়।


পোকখালী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সাইদুল ইসলামের সভাপতিত্বে কমিটি গঠনকল্পে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পোকখালী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি এইচএম সেলিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোকখালী ইউনিয়ন যুবদল যুগ্ম আহবায়ক রবিউল হাসান রুবেল,ওয়ার্ড বিএনপি সভাপতি বেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা মনজুর আলম, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বোরহান কিবরিয়া, ঈদগাহ উপজেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ ইমরান, পোকখালী ইউনিয়ন ছাত্রদল যুগ্ম আহবায়ক মো: আব্দু রহমান, তৌহিদ চৌধুরী, নুরুল হাকিম আবিদ, রোস্তমসহ অনেকে।


এসময় অসংখ্য তৃণমূলের ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.