নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
সদর পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলীর বাসিন্দা আহছান উল্লাহ (প্রকাশ হাছান মিকার) ইন্তেকাল করেন ইন্নালি…. রাজেউন। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজারস্থ লারপাড়া নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি বর্ণিত ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর গোমাতলী রাজঘাট গ্রামের মরহুম মাষ্টার ছৈয়দ আহমদের একমাত্র পুত্র এবং গোমাতলী সমবায় কৃষিও মোহাজের উপনিবেশ সমিতির সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
তার স্ত্রী, ১পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্বীয় স্বজন রয়েছে। মঙ্গলবার সকাল ১০টার সময় কক্সবাজার বাসটার্মিনালস্থ লারপাড়া গ্রামে তার নামাজে জানাযা আদায় করা হবে বলে জানান মরহুমের পুত্র সাইমন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.