সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পোকখালী যুবলীগের সম্মেলনে সভাপতি পদে আমজাদ এগিয়ে

পোকখালী যুবলীগের সম্মেলনে সভাপতি পদে আমজাদ এগিয়ে

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

দীর্ঘ ৫ বছর পর পোকখালী ইউনিয়ন যুবলীগের দ্বি-বার্ষিকী সম্মেলনে পরিচ্ছন্ন, তারুণ্যের প্রতীক যুব সমাজের প্রিয়মুখ সভাপতি প্রার্থী আমজাদ হোসেন ভোটের লড়াইয়ে এগিয়ে রয়েছেন।

২৭ নভেম্বরের বহুল প্রতিক্ষিত সম্মেলনকে ঘিরে তৃণমূল পর্যায়ের কর্মীদের মাঝে নতুন আঙ্গিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সে সাথেই চাঙ্গাভাবও বিরাজ করছে।

ইউনিয়নের আওতাধীন ৯টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়। দীর্ঘবছর পর যুবলীগ আহবায়ক থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি হতে যাচ্ছে। এ সম্মেলনে এবার সভাপতি পদে ভোটের মাঠেই লড়াই করে যাচ্ছেন ব্যবসায়ী ও ক্লিন ইমেজের যুব রাজনীতিবীদ আমজাদ হোসেন। তিনি ইতিমধ্যে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলারদের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। যুবলীগে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমজাদ মাঠে ময়দানে অবস্থান করছেন। সে সাথে তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

আমজাদ সফলতার সহিত দীর্ঘ বছর ইউনিয়ন যুবলীগের আহবায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি সততা, সুনাম, ইমেজ ধরে রেখেছেন। দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। কেননা সুখে-দু:খে নেতাকর্মীদের পাশে ছিলেন। আপদে বিপদে ছুটে আসেন।

সূত্র মতে, পোকখালী যুবলীগের ৯৩জন ভোটারদের ভোটদানের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে বলে জানা যায়। প্রার্থীরা সেই চিন্তা মাথায় রেখে মাঠে চষে বেড়াচ্ছেন। ভোটারদের সাথে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন।

তৃণমূল কর্মীদের মতে, কর্মীদের আপদে বিপদে, চরম মূহুর্তে ছুটে আসা ও সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা রাখতে পারবে এমনি নেতা নির্বাচিত করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.