
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ পৌরসভার নব-গঠিত পৌর যুবলীগের সংগ্রামী যুগ্ম আহবায়ক মেধাবী ছাত্রনেতা মো: আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করল পৌরসভার ৫নং ওয়ার্ডের যুবলীগ ও ছাত্রলীগের তরুণ সৈনিকেরা। ১৯ ফেব্রুয়ারী বিকালে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ডের সংগ্রামী যুবলীগ নেতা মো: সাদ্দাম হোসেনের বিশাল আয়োজনের মাধ্যমে নব-গঠিত টেকনাফ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নিল যুবলীগ, ছাত্রলীগের মেধাবী তরুণ সৈনিকেরা।
টেকনাফ পৌরসভার যুবলীগের নব-গঠিত কমিটিতে মেধাবী ছাত্রনেতা, বর্তমান যুব সমাজের অহংকার মো: আবদুল্লাহকে যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ ও যুব সমাজের মধ্যে মাঝে দেখা দিয়েছে আনন্দ উদ্দীপনা। সেই আনন্দের ধারাবাহিকতা নিয়ে টেকনাফ পৌরসভার যুবলীগের তরুণ নেতারা এই বিশাল আয়োজনের মধ্য দিয়ে তাদের প্রিয় নেতাকে বরণ করল।
উক্ত এই শুভ অনুষ্টান পরিচালনা করেন টেকনাফ পৌরসভার ছাত্রলীগের সংগ্রামী সৈনিক মো: রুবেল। এতে উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও রাজপথ কাপাঁনো সাবেক যুবলীগ নেতা এরফানুর রহিম, পৌর যুবলীগের সংগ্রামী সৈনিকেরা যথাক্রমে- মো: আমিন, মো: হাসান, মো: আলমগীর, মো: এহানু, মো: রফিক, মো: ইসহাক, মো: ওবায়েদুল্লাহ, রেজাউল করিম ভোলাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবলীগ, ছাত্রলীগের তরুণ সৈনিকেরা। শুভ এই অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম আহবায়ক মো: আবদুল্লাহ বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নব-গঠিত টেকনাফ পৌরসভা যুবলীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে পৌর যুবলীগকে আরো সুশৃংখল, আরো শক্তিশালী করে পৌরসভার আনাচে-কানাছে যুবলীগের ঘাঁটি হিসাবে রুপান্তরিত করা হবে। তার পাশাপাশি উখিয়া-টেকনাফের মাননীয় সাংসদ গরীবের বন্ধু আলহাজ আবদুর রহমান বদির হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.