
অবশেষে মডেল হিসেবে আত্মপ্রকাশ করলেন মাহিম করিম। তার অভিনীত প্রথম মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে বুধবার, ২৭ ডিসেম্বর। ভারতের টি-সিরিজের ব্যানারে মিউজিক ভিডিওতে মাহিমের বিপরীতে রয়েছেন পায়েলিয়া পায়েল।
আবরার সিয়ামের গাওয়া ‘ইতনা দূর’ গানটি লিখেছেন অনুরুদ্ধ ঘোষ। সঙ্গীতায়োজন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান চৌধুরী। আর এই মিউজিক ভিডিওর মাধ্যমে শোবিজে পথচলা শুরু করলেন মাহিম।
মিউজিক ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছেন ইশান আরফিন নিতুল ও রুম্মান চৌধুরী। ক্যামেরায় ছিলেন আরচি, সন্দীপ রায় ও এহসান আরিফিন।
মিউজিক ভিডিওতে দুই যুগলের বিরহগাঁথা তুলে ধরা হয়েছে। সেখানে বারবার ফিরে এসেছে অতীতের মধুর স্মৃতি। দেখা গেছে চোখ ধাঁধানো ক্যামেরার কাজ। নিজের প্রথম কাজ নিয়ে উচ্ছ্বসিত মাহিম। তিনি বলেন, গানটি অসাধারণ। আর লোকেশনে ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। শুটিং করার সময় থেকেই মনে হচ্ছিল কিছু একটা হতে চলেছে। কাজটি করতে পেরে আমি আনন্দিত। সুন্দর একটি কাজের মাধ্যমে মিডিয়াতে পথচলা শুরু করলাম। সবমিলে খুব ভালো লাগছে।
ভারতের টি-সিরিজের ব্যানারে নতুন বছরে আরো কাজ করার কথা রয়েছে বলে জানালেন মাহিম। সবকিছু ঠিক থাকলে ২০১৮ সালে বলিউডের সিনেমায় কাজেরও ইঙ্গিত দেন তিনি। আপাতত কথাবার্তা চলছে, চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে এ ব্যাপারে জানাবেন। বললেন সুদর্শন এই মডেল।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.