দীর্ঘদিন ধরে দুজনই কাজ করছেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে। কিন্তু এখনও একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি মমতাজ এবং শফিক তুহিনের। সম্প্রতি প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন তারা। তবে একসঙ্গে কোন দ্বৈত গান নয়, শফিক তুহিনের সুরে পাওয়া যাবে মমতাজের গান।
তিনটি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোর কথা লিখেছেন শফিক তুহিন, মাহমুদ জুয়েল এবং আবু সায়েম চৌধুরী। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন জেকে এবং রেজয়ান শেখ। গত ১১ এপ্রিল গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়। নাম ঠিক না হওয়া এই অ্যালবামটি বাজারে আনছে লাইভ টেকনোলজি নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘শফিক তুহিন একজন অভিজ্ঞ এবং গুণী সুরকার ও গীতিকার। যে কোন কারণে এতদিন আমাদের একসঙ্গে কাজ করা না হলেও প্রথমবারের মতো যে আমাদের একসঙ্গে কাজ করা হচ্ছে এজন্য ভালো লাগছে। আশাকরি শ্রোতাদেরও গানগুলো ভালো লাগবে।‘
অন্যদিকে শফিক তুহিন বলেন, ‘ফোক গানে তার কোন তুলনা চলেনা। আসলেই সে এই ধাঁচের গানের জন্য অনন্য। প্রথমবারের মতো আমরা একসঙ্গে কাজ করলাম। অনেক ভালোলাগা কাজ করছে নিজের ভেতরে। এখন শ্রোতাদের গানগুলো ভালো লাগলেই আমার ভালোলাগাটা পূর্ণতা পাবে।’
সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.