সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঈদগাঁও উপজেলা আ,লীগের যৌথ মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঈদগাঁও উপজেলা আ,লীগের যৌথ মতবিনিময় সভা

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে আগমন উপলক্ষে নবগঠিত ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ উদ্যােগে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে উপজেলা আ,লীগের সভাপতি মো: আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন – ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেক আজিজ, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল, ইসলামাবাদ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন, জালালাবাদের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল হক, পোকখালীর ভারপ্রাপ্ত সভাপতি সাহাব উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামপুরের সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী ও উপজেলার হুমায়ুন তাহের চৌধুরী, ইফতেখাইরুল আলম চৌধুরী রুমেল, আহমদ করিম সিকদার, আবদু রাজ্জাক ও নওশাদ মাহমুদসহ অনেকে।

এ যৌথ মতবিনিময় সভায় কক্সবাজারে দেশরত্ন শেখ হাসিনার জনসভা সফল করতেই আগামী ৩০ নভেম্বর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভার সিদ্ধান্ত গৃহীত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.