সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে জাতীয়করনের দাবী

প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে জাতীয়করনের দাবী

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যা পীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে এবার জাতীয়করনের দাবীতে ঐক্যবদ্ব হয়েছে ঈদগাঁও বাসী। এটি দীর্ঘ বহুবছর পূর্বে প্রতিষ্টা হয়েছিল। এই বিদ্যালয়ে সদরের আওতাধীন বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা লেখাপড়া করে যাচ্ছে। এমনকি ঈদগাঁও বাজার এলাকায় বিদ্যালয়টির অবস্থিত। এছাড়াও অত্র প্রাচীনতম বিদ্যালয় প্রতিষ্টার পর থেকে এ পর্যন্ত অসংখ্য জ্ঞানী গুণীজন মানুষের মত মানুষ হয়ে বেরিয়ে পড়েছেন শিক্ষাঙ্গন থেকে। বিদ্যালয়ের বহু শিক্ষার্থী দেশের আনাছে কানাছে নানা সেক্টরে চাকরীরত অবস্থায় রয়েছে। তৎমধ্য রাজনীতিবীদ, ব্যাংকার, শিক্ষাবীদ, সরকারী, বেসরকারী কর্মকতাসহ নানা উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ রয়েছে।

এদিকে দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করন হলেও এই অঞ্চলের ঐতিহ্যবাহী ও দীর্ঘবছরের পুরনো শিক্ষাঙ্গন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়টি সেই জাতীয়করণের তালিকা থেকে পিছপা রয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিকট আকুল আবেদন যে, সবদিক বিবেচনা করে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়কে জাতীয়করণ করার দাবী জানান বৃহত্তর এলাকার লোকজন সহ বর্তমান অধ্যয়নরত ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষার্থীরা।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.