
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোঃ সুমন মিয়াকে (ফরেস্ট রেঞ্জার) সভাপতি ও মাহমুদুল হাসান রাসেলকে (ফরেস্ট রেঞ্জার) সাধারণ সম্পাদক করা হয়।
আহ্বায়ক কমিটি কতৃক বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়াকে সভাপতি এবং উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের বাঁশখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ রিয়াজ রহমান ( সহ-সভাপতি), মোঃ মজনু প্রামানিক (সহ-সভাপতি), মোঃ উজ্জ্বল হোসাইন (সহ-সভাপতি), মোঃ বাচ্চু মিয়া (সহ-সভাপতি), মোঃ মামুনুর রহমান (সহ-সভাপতি), মোঃ রফিকুল ইসলাম (সহ-সভাপতি), আ.ছ.ম. রিদুয়ানুল হক (সহ- সভাপতি), মোঃ ফজলুল হক (কোষাধ্যক্ষ)।
সুফল রায় (যুগ্ম সাধারণ সম্পাদক), ফিরোজ-আল-আমিন (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ আব্দুল মালেক (সাংগঠনিক সম্পাদক), রামকৃষ্ণ ঘোষ (সহ-সাংগঠনিক), মোঃ মনোয়ার হোসেন (সহ-সাংগঠনিক), মেহরাজ উদ্দিন (দপ্তর সম্পাদক), মোঃ মোখলেছুর রহমান (খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক), সিগমা আলম (নারী বিষয়ক সম্পাদক), মোঃ নাজমুল হোসাইন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মোঃ ইসরাইল হক (প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), হুমায়ন আহমেদ (মিডিয়া সম্পাদক) এবং নির্বাহী সদস্য হিসেবে আছেন তাসলিমা খাতুন, শতরুপা দাস, সুপ্রিয়া হুই, মিঠুন চন্দ্র দাস, মোঃ খলিলুর রহমানক, মোঃ মান্নান হোসাইন, আবিদা সুলতানা, মোঃ জুয়েল রানা ও মোঃ শাহাদাত হুসাইন।
এদিকে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা সুদক্ষ ও চৌকস বন অফিসার রিয়াজ রহমানকে কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত করায় সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.