এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলা সদরের ঈদগাঁও বাজারে প্রত্যেক ব্যবসা প্রতিষ্টানে পণ্যসামগ্রীর মূল্য তালিকা টাঙ্গানোর প্রতি নির্দেশনা প্রদান করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা। ২১ মে দুপুরের দিকে ঈদগাঁও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে এ নির্দেশনা প্রদান করেন ব্যবসায়ীদের প্রতি। তবে এই সংক্রান্ত বিষয়ে স্থানীয় পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে মুল্যতালিকা না থাকায় বিপাকে পড়েছে ক্রেতা সাধারন। ঈদগাঁও বাজারের প্রধান কাঁচাবাজার, মুদির দোকানসহ পাশ্বর্বতী উপবাজারের দোকান গুলোতেও একই অবস্থা বললেই চলে। দ্রব্যসামগ্রীর মূল্যের তালিকা টাঙ্গানো হয়নি এখনো। এমনকি ঈদগাঁওর কাঁচাবাজারসহ পুরো বাজার এলাকায় এখনো পর্যন্ত পণ্যমূল্যের তালিকা না থাকায় হতাশ হয়ে পড়েছেন বৃহত্তর এলাকার বিশাল জনগোষ্টি। তারা এসব পণ্য সামগ্রী ন্যায্য দামে কিনতে পারছেনা। দামের ক্ষেত্রে কমবেশি নিচ্ছে বলে মনে করেন ক্রেতারা। এতে অযথা হয়রানির শিকার হচ্ছে মানুষজন।
জানা যায়, কোন বছর রমজান মাসে ঈদগাঁও বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতারা দ্রব্যমূল্যের তালিকা না টাঙ্গানোর ফলে নানাভাবে হিমশিম খাচ্ছে ক্রেতা বিক্রেতারা।
আবার কাঁচাবাজার ও মুদি দোকানে ডিজিটাল ওজন পরিমাপক মেশিন স্থাপন ছাড়াও অনেক দোকানে পূর্বেকার আমলের সীল পালদা দিয়ে ওজন পরিমাপ করে চলছে দেদারছে।
বাজার ঘুরে দেখা যায়, ঈদগাঁওর কাঁচাবাজার, মুদি দোকানসহ বেশিভাগই দোকানে সঠিক পন্যমূল্যের তালিকা এখনো টাঙ্গায়নি। পবিত্র রমজান মাসে রোজাদারেরা পন্যসামগ্রী কিনতে গিয়ে বেকায়দায় পড়ছে।
তবে সচেতন মহলের মতে, ঈদগাঁও বাজারে মুদি দোকান, কাঁচাবাজারে পণ্যমূল্যের তালিকা টাঙ্গানো আর ওজন পরিমাণে ডিজিটাল মেশিন ব্যবহার করার প্রতি আহবান জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপও কামনা করেছিল তারা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.