সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / ফলোআপ- ঈদগাঁওতে দুদিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু : আতংকে পথচারীরা

ফলোআপ- ঈদগাঁওতে দুদিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু : আতংকে পথচারীরা

প্রতিকী ছবি

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর ও ইসলামাবাদে দুদিনের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই নিয়ে মহাসড়কে চলাফেরারত সাধারণ পথচারী ও ছোট ছোট যানবাহনের যাত্রীরা প্রায়শ আতংকে থাকেন।

এদিকে ৭ সেম্পেম্বর দুপুর বারটার দিকে ইসলামপুর নতুন অফিস নামক এলাকায় মহাসড়ক পারাপারকালে জালালাবাদ ছাতি পাড়া এলাকার ডেকোরেশন ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের শিশু কন্যা বাবুনি (৭) সৌদিয়া পরিবহনের ধাক্কায় মৃত্যুবরন করে। পরদিন ৮ সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে ইসলামাবাদ খোদাইবাড়ী নামক এলাকায় রাস্তা পারাপারকালে ঘাতক ট্রা‌কের ধাক্কায় পশ্চিম খোদাইবাড়ীর বাদশা মিয়ার শিশু পুত্র মোবারক (৬) মারা যায়। সে স্থানীয় নুরানী মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে মহাসড়কে দূরপাল্লাসহ স্থানীয় ছোট বড় যানবাহন চলাচল করছে বেপরোয়া গতিতে।

জেলা সদরের গুরুত্ববহ এলাকা ঈদগাঁও বাসষ্টেশনে নেই কোন প্রকার নিদিষ্ট ট্রাফিক ব্যবস্থা। তদন্ত কেন্দ্রের কিছু সংখ্যক পুলিশ যানজট নিরসন করতে গিয়ে নানা ভাবে হিমশিম খাচ্ছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ কর্তৃক তিনচাকার যানবাহন মহাসড়কে না চালানোর জন্য মাইকিং করার পরেও কোন প্রকার কর্ণপাত না করে বেপরোয়া গতিতে এসব গাড়ী চালিয়ে যাচ্ছে অদক্ষ ছোট ছোট চালকরা। যার কারণে প্রায়শ ছোট বড় দুর্ঘটনা ঘটে চলছে।

এদিকে দূরপাল্লার কিছু বাসের অদক্ষ চালকের কারণে দুর্ঘটনা ঘটে থাকে। বেপরোয়া যান চলাচল বন্ধের দাবী সাধারণ লোকজনের।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/lash-baby-rafiq/

লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীরআগা এলাকায় হারিয়ে যাওয়ার চার দিন পর উদ্ধার হওয়া দেড় ...

Portrait of a professional, showcasing contact details and role information.