কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পরকিয়া প্রেমের বাধাঁর কারণে স্ত্রী ও প্রেমিকের লোকজন পরিকল্পিত ভাবে স্বামী হত্যার ঘটনায় নিহত মোহাম্মদ বাবুলের ভাই মোঃ আবু তাহের বাদি হয়ে ২০ ডিসেম্বর (রবিবার) কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা রজু করেছে। কুতুবদিয়া থানার মামলা নং ০৫। জি আর ১১১/১৫। এদিকে স্ত্রী রেখা আকতারের দেওয়া তথ্যমতে রবিবার রাতে কুতুবদিয়া থানা পুলিশ লেমশীখালী ইউনিয়নের ছামিরা পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র প্রেমিক মোঃ ফরিদ (৩০),তার সহযোগী আফাজ উদ্দিন সিকদার পাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র গোলাম রহমান (৪০), রিক্সা চালক হাবীব হাজীর পাড়া এলাকার মৃত করিম উদ্দিনের পুত্র মোঃ আলতাজ (১৯)কে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
নিহত মোহাম্মদ বাবুলের স্ত্রী রেখা আকতার (২২)সহ গ্রেফতারকৃত ৩ অভিযুক্ত আসামীকে রবিবার কুতুবদিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহাব উদ্দিনের আদালতে ১৪৪ ধারায় পৃতক পৃথক জবানবন্দী রেকর্ড পূর্বক আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য যে, বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়া এলাকার মৃত নুর আহম্মদের পুত্র মোহাম্মদ বাবুল (৪০) প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গত ৪ মাস আগে উত্তর ধূরুং ইউনিয়নের চুল্লার পাড়া এলাকার ছৈয়দ আহম্মদের কন্যা (স্বামী পরিত্যাক্তা) রেখা আকতার (২৫) এর সাথে সামাজিকভাবে বিয়ে হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.