সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ফলোআপ- রশিদনগরে সড়ক দুর্ঘটনায় আরো একজন নিহত : আহতরা চট্টগ্রামে

ফলোআপ- রশিদনগরে সড়ক দুর্ঘটনায় আরো একজন নিহত : আহতরা চট্টগ্রামে

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর নাদেরুজ্জামান নামক স্থানে মিনিবাস ও ছাঁরপোকার মুখোমুখি সংঘর্ষে আরো একজন নিহত হয়েছে। তৎমধ্যে অপরাপর আহতরা চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। ৬ই এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে। সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছিল কুলছুমা আক্তার ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দের ঘোনার কাটামুরা এলাকার আব্দু রহিমের স্ত্রী।

এদিকে চট্টগ্রাম পলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একইদিন রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে দুর্ঘটনায় আহত হওয়া আরো একজন নিহত হয়েছে। সে চান্দের ঘোনা এলাকার মৃত কবির আহমদের স্ত্রী নুর নাহার বেগম (৬৬) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, ঘটনার সময় পানিরছড়ার নতুন বিয়ের ক্লাব থেকে খাওয়া শেষ করে ছাঁরপোকা যোগে বাড়ি ফিরছিল হতাহতরা। এসময় কক্সবাজার মুখী একটি মিনিবাস অপর আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ছাঁরপোকার সাথে মুখোমুখি সংঘর্ষ লেগে যায়। তবে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ব নুর নাহারের মৃত্যু নিশ্চিত করেন ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.