ডিএসএ সদস্য ও ক্রিকেট সম্পাদক জসিম উদ্দিন কর্তৃক সাবেক কৃতি ফুটবলার মো: গিয়াস উদ্দিনের উপর হামলার ঘটনার সন্তোষজনক সমাধান হয়েছে। ডিএসএ আয়োজিত ইসলামী ব্যাংক জেলা ক্রিকেট লীগের আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহার নির্দেশে ১৯ জানুয়ারি বিকেলে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসেন ডিএসএ সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু। বৈঠকে প্রভাষক জসিম উদ্দিন ১৫ জানুয়ারির তাঁর কৃতকর্মের জন্য ভুল স্বীকার করেন এবং কক্সবাজারের গর্বের ফুটবলার গিয়াস উদ্দিনের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করেন।
বৈঠকে ডিএসএ সম্পাদক এই অনাকাঙ্খিত ঘটনা কক্সবাজারের ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতির কারণ বলে জানান। পরে দুপক্ষকে তিনি মিষ্টি মুখ করান।
বৈঠকে উপস্থিত ছিলেন-প্রখ্যাত ক্রীড়া সংগঠক ফরাজী নুরুল আলম, জেলা ফুটবল ক্লাব সমিতির সভাপতি খোরশেদ আলম, ডিএসএ সদস্য রাশেদ হোছাইন নান্নু, কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি এম.আর মাহবুব, সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান, চেম্বার ও কমার্সের পরিচালক মো.ইলিয়াছ প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.