সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বগুড়ায় ৪ যুবককে গলাকেটে হত্যা

বগুড়ায় ৪ যুবককে গলাকেটে হত্যা

বগুড়ায় চার যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর একটি ধানক্ষেতে তাদের লাশ ফেলে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা। এ সময় দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের বেতগাড়ি এলাকার একটি ধানক্ষেতে একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতপা বাঁধা অবস্থায় গলাকাটা চার যুবকের লাশ শনাক্ত করে। এরমধ্যে পানের দোকানি শাহাবুল ও জাকারিয়া নামে এক সাইকেল মিস্ত্রির পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি উপজেলার আটমূল ইউনিয়নে। হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

এলাকাবাসী জানান, চারজনের গলাকাটা লাশের খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশগুলো উদ্ধার করেন। চারজনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। অন্য দুই জনের পরিচয় জানা যায়নি।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা হবে বলে জানানো হয়।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বলেন, আমরা লাশের ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেই সঙ্গে মামলার তদন্তের জন্য আশে-পাশের আলামতও সংগ্রহ করেছি। দ্রুতই এ ঘটনার কারণ জানা যাবে। নিহত অপর দুই জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.