
গরমের দিনের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে শরীরের দুর্গন্ধ। অনেকেই আছেন যাদের প্রচুর ঘাম হয় আর বলা বাহুল্য যে ঘাম হলে তো ঘামের দুর্গন্ধ হবেই। বডি ওডার দূর করার জন্য প্রসাধন কোম্পানী গুলো প্রতিনিয়তই নিত্য-নতুন সুগন্ধী দ্রব্য নিয়ে আসছে, তন্মধ্যে বডি মিস্ট একটি। নামটি খুব বেশি নতুন না হলেও অনেকেই হয়ত এর সাথে পরিচিত নন। তাই আজ এ সম্পর্কেই লেখার চেষ্টা করছি।
বডি মিস্ট কী?
বডি মিস্ট হল সম্পূর্ণ তরল এক রকম সুগন্ধী, এর তারল্য ও ঘনত্ব পানির মতই। ট্রান্সপারেন্ট বোতলে রঙহীন বডি মিস্ট দেখলে বোঝার উপায় নেই যে এটি পানি বৈ অন্য কিছু; তবে হ্যা, গন্ধ নিলে তো অবশ্যই বুঝে যাবেন।
বডি মিস্টই কেন?
বেশিরভাগ মানুষই বডি স্প্রে ব্যবহার করে থাকেন, গুটি কয়েকজন পারফিউম ব্যবহার করেন আর অনেকেই আছেন ডিউডোরেন্ট বা এন্টি পারস্পিয়ারেণ্টেই কাজ চালিয়ে নেন। এন্টি পারস্পিয়ারেণ্ট খুবই ক্ষতিকর, পারফিউম দামি আর বডি স্প্রের সুগন্ধ খুব তাড়াতাড়ি মিলিয়ে যায়। এসব কিছুকে টেক্কা দিতেই বডি মিস্টের আগমন। সুগন্ধের স্থায়ীত্বের দিক থেকে বডি স্প্রের তুলনায় ৩-৪ গুণ বেশি হয়ে থাকে। আর দাম ও পারফিউম থেকে অনেকাংশে কম।
রকমফেরঃ
বাজারে অনেক ব্র্যান্ডের ও অনেক ফ্লেভারের বডি মিস্ট রয়েছে। ফ্রুটি, ফ্লোরাল, নাটি, সিডাকটিভ, সফট কিংবা স্ট্রং সহ সব ধরনের বডি মিস্টই সহজলভ্য। কে কোনটি ব্যবহার করবেন তার স্বাধীনতা সম্পূর্ণই আপনার। আপনার ব্যক্তিত্ব, রুচিবোধ ও ঋতুর উপর ভিত্তি করে বেছে নিতে পারেন বডি মিস্টগুলো অথবা আপনি চাইলে কয়েক ধরনের বডি মিস্ট রাখতে পারেন আপনার কালেকশনে, মুড ভেদে সেগুলো আপনাকে অনেক সাহায্য করতে পারে।
ব্যবহারবিধিঃ
এটি সাধারণত পুরো শরীরেই ব্যবহার করা যেতে পারে। এরা স্প্রে বোতলে এসে থাকে এবং বডি মিস্টকে বডি লোশনের মতই পুরো শরীরে ঠিক একই ভাবে এপ্লাই করা যায় কিংবা প্রয়োজন অনুসারে যে কোন সময় যে কোন স্থানেই ব্যবহার করা যায়। হাতের তালুতে কিছুটা বডি মিস্ট স্প্রে করে নিন, এবার এটাকে লোশনের মত করেই গলা, ঘাড়, হাত কিংবা কব্জিতে লাগান। বেশি ঘষামাজার দরকার নেই, কেননা লিকুইড ফর্মে থাকায় খুব সহজেই শুকিয়ে যাবে। তাছাড়া বডি স্প্রে বা পারফিউমের মত যেখানে ব্যবহার করতে চান সেখানে সরাসরিও স্প্রে করে নিতে পারেন।
বডি মিস্টের প্রচলিত ব্র্যান্ড সমূহ ও প্রাপ্তিস্থানঃ
ভিক্টোরিয়া সিক্রেট, বাথ এন্ড বডি ওয়ার্ক্স, দ্যা বডি শপ হচ্ছে অতি পরিচিত ও জনপ্রিয় কিছু ব্র্যান্ডের নাম; যারা বডি মিস্টের জন্য বিখ্যাত। তবে দুঃখের বিষয় হল এ ব্র্যান্ডগুলো আমাদের দেশের সর্বত্র পাওয়া যাবে না। ভিক্টোরিয়া সিক্রেট ও দ্যা বডি শপ এর গুলো পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্কের SAPPHIRE নামক দোকানে। বাথ এন্ড বডি ওয়ার্ক্স এর বডি মিস্ট গুলো এখনো আমাদের দেশে এভেলেবল না, কিনতে চাইলে অনলাইনে অর্ডার দিতে হবে। তাছাড়া আমাদের দেশীয় সুপার শপ গুলো যেমন-আগোরা, নন্দন, মীনা বাজার, স্বপ্ন তে কিছু লোকাল ও থাই ব্র্যান্ডেড বডি মিস্টও পাওয়া যায়। শী, ডাভ, ইটয সহ আরো কিছু বডি মিস্ট এসব সুপার শপে পেয়ে যাবেন।
দরদামঃ
ভিক্টোরিয়া সিক্রেটের ২৫০ মিলি বডি মিস্টের দাম পড়বে ১৭০০ টাকা, দ্যা বডি শপের ২০০ মিলি বডি মিস্টের দাম ১৪০০ টাকার মত। আর শী, ডাভ, ইটয জাতীয় বডি মিস্ট গুলোর দাম ২৫০-৪০০ টাকার মধ্যে।
লিখেছেনঃ রোজা স্বর্ণা-shajgoj.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.