সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / বদলে যাচ্ছে মাইক্রোসফট অফিসের আইকন

বদলে যাচ্ছে মাইক্রোসফট অফিসের আইকন

কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন অথচ মাইক্রোসফট অফিসের সঙ্গে পরিচয় নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। অফিস করলেই যে মাইক্রোসফট অফিস ব্যবহার করতে হয় বিষয়টা সেরকম না। বরং একজন সাধারণ মানুষেরও দরকার হয় মাইক্রোসফটের এই অ্যাপ্লিকেশনগুলো। কেননা এক সময় সাধারণ মানুষ পোস্ট অফিসের সামনে বসে থাকা লোকের কাছে যেতো দূর দেশে থাকা আত্মীয়ের কাছে চিঠি লেখানোর জন্য। আর সময়ের বিবর্তনে এখন মানুষ যায় কম্পিউটারের সামনে বসে থাকা ব্যক্তিটির কাছে কম্পোজ করানোর জন্য। তাই অফিসিয়াল বা সাধারণ মানুষ সবার কাছেই পরিচিত এই অ্যাপ্লিকেশনগুলো।

মাইক্রোসফট কিছুদিন পর পর এই অ্যাপ্লিকেশনগুলো হালনাগাদ করে থাকে। কখনো কখনো নতুন নতুন সুবিধা যুক্ত করে, আবার কখনো কখনো নতুন নতুন আইকন যুক্ত করে। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশনগুলোর আইকন বদলের। নতুন প্রস্তাবিত আইকনগুলো এর আগের আইকনের চেয়ে অনেক বেশি আধুনিক এবং দৃষ্টিনন্দন। আগের চেয়ে বেশি রঙ যুক্ত এবং আগের চেয়ে ডিজাইন বা ধরনে এসেছে ভিন্নতা।

সাধারণত তিন/চার বছর পর পর মাইক্রোসফট তাদের এই আইকনে পরিবর্তন নিয়ে আসে। এর আগের ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় পরিবর্তনে একটা ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। এবারও সেই ধারাবাহিকতা থাকলেও হঠাৎ দেখলে নতুনত্বটা চোখে পরবেই। কেননা এর আগে কখনো এতে সলিড কালার বা গাঢ় রঙ এর ব্যাপকতা এতো ছিলনা। তাছাড়া এর সম্পূর্ণ ডিজাইনেও এসেছে বৈচিত্র্য। তবে শুধু আইকনেই কি এই পরিবর্তন সীমাবদ্ধ থাকবে নাকি ফিচার বা সুবিধাও যুক্ত হবে সে ব্যাপারে কিছু বলা হয়নি।

তবে আইকন পরিবর্তনের বিষয়ে অফিস ডিজাইনের প্রধান, জন ফ্রেইডম্যান বলেছেন, ‘আমরা ডিজাইন করার সময় মাইক্রোসফট অফিসের সফল পথচলার ইতিহাস মাথায় রেখেছি। তাছাড়া এর আইকনে গাঢ় রঙ সব সময়ই প্রাধান্য ছিল। আর নতুন আইকনের মাধ্যমে আমাদের বিবর্তনকে তুলে ধরার প্রয়াস ছিল। তাই নতুন আইকনে কিছুটা গাঢ়, কিছুটা হালকা রঙ এর বিবর্তনের ইতিহাসের পাশাপাশি এর বৈশিষ্ট্য এবং আপন করে নেয়ার বিষয়টিও ফুটে উঠবে।’ তবে সব কিছু মিলিয়ে মাইক্রোসফটের আইকনগুলো সত্যিই দৃষ্টিনন্দন হয়েছে।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/science-chrome-logo/

ক্রোমে বন্ধ করুন অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন

অনলাইন ডেস্ক : স্মার্টফোনে গুগল ক্রোমের থেকে জনপ্রিয় ব্রাউজার পাওয়া মুশকিল। অনেকে অন্য গুটিকয়েক ব্রাউজার ...

Portrait of a professional, showcasing contact details and role information.