সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বনবিভাগের জায়গা অবৈধ দখল করে মদ, জুয়ার আস্তানা গড়ে তোলায় ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বনবিভাগের জায়গা অবৈধ দখল করে মদ, জুয়ার আস্তানা গড়ে তোলায় ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

এম.আবু হেনা সাগর; ঈদগাঁও :

সরকারি বনবিভাগের জায়গা অবৈধ দখল করে মদ, জুয়ার আস্তানা গড়ে তোলার প্রতিবাদে ও নিরীহ জনগণের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সদর উপজেলার ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনতা। ২২ জুলাই বিকালে ইসলামপুর বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শুরুতে কোরআন তেলোয়াত করেন ছাবের আহমদ।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- মেম্বার ইদ্রিস, ওসমান গণি মৌলভী বশির আহমদ, এডভোকেট জসিম উদ্দিন, আবছার কামাল, আমানুল হক ও সরওয়ার। গণ্যমান্য ব্যক্তিদের মাঝে উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ওসমান আলী মোরশেদ, সাবেক মেম্বার নুরুল ইসলাম, ছগির আহমদ, জালাল আহমদ, মৌলানা রমিজ আহমদ, মেম্বার নুরুল আলম, নূর মোহাম্মদ ও জসিম উদ্দীন সহ এলাকার সর্ব শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- সুষ্টু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের স্বার্থে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবে। হয় সরকারি বনবিভাগের জায়গা অবৈধ দখল করে মদ, জুয়ার আস্তানা বন্ধ করতে হবে, না হয় এলাকাবাসী আন্দোলন কর্মসূচী অব্যাহত রাখার হুশিয়ারী ও উচ্চারণ করেন। প্রতিবাদ সমাবেশের পূর্বে বাজার এলাকায় এক বিক্ষোভ মিছিল হয়। পরে সমাবেশ শেষে সদ্য যোগদান কৃত এসিএফের সাথে দেখা করেন প্রতিবাদকারীরা।

উল্লেখ্য যে, বেশ কিছুদিন পূর্বে চকরিয়া উপজেলার খুটাখালীর ফূলছড়ি এলাকার জনৈক এক মহিলা বাদী হয়ে ইসলামপুরের নিরহ ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.