সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ‘বন্দুকযুদ্ধে’ নিহত নয়ন বন্ড

‘বন্দুকযুদ্ধে’ নিহত নয়ন বন্ড

বরগুনায় রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) ভোররাতে তিনি নিহত হন বলে জানিয়েছে র‌্যাব। জেলার পুরাকাটা এলাকায় ওই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

প্রসঙ্গত, গেল ২৬ জুন সকালে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করেন সন্ত্রাসীরা। পরদিন সকালে রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় মামলা করেন। ওই মামলার প্রধান আসামি ছিলেন সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড।

এছাড়া এলাকায় নয়ন কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী বলেও পরিচিত ছিলেন। ২০১৭ সালে একবার বরগুনায় ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও দেশীয় অস্ত্রসহ নয়নকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.