সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / বরিশাল বুলসের রিজওয়ান আজীবন নিষিদ্ধ

বরিশাল বুলসের রিজওয়ান আজীবন নিষিদ্ধ

Sports - Barishal rizwan

বরিশাল বুলসের স্বত্বাধিকারী রিজওয়ান বিন ফারুককে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনূস বিষয়টি নিশ্চিত করেছেন।

এশিয়া কাপের ফাইনালে উচ্ছৃঙ্খল আচরণ করায় তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিসিবি।

গত ১২ ডিসেম্বর ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের এলিমিনেটর ম্যাচে টস বিতর্কের ঘটনায় ওই মাসের ২৩ তারিখে ক্রিকেটের সব ধরণের কার্যক্রম থেকে রকিবুল হাসানকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ম্যাচে রেফারি ছিলেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশের ম্যাচ রেফারিদের প্রধান রকিবুল হাসান। টসে জিতে ফিল্ডিং নিয়েছিল ঢাকা। টস নিয়ে তখন প্রশ্ন ওঠেনি। কিন্তু পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ৭১’ টসের ফল নিয়ে সংশয় প্রকাশ করে একটি প্রতিবেদন প্রচার করে।

প্রতিবেদনটি দেখে মনে হয়, টসের মুদ্রাটি তোলার সময় সেটি উল্টে দিয়ে টসের ফলও উল্টে দিয়েছিলেন রকিবুল হাসান।

সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.