প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয় ভারত।
তবে পরের ম্যাচে ইডেন গার্ডেনে চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে কক্ষপথে ফিরেছে স্বাগতিকরা। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রাত ৮টায় বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
এই ম্যাচে জয় তুলে বিশ্বকাপের সেমিফাইনালের পথে আরো একধাপ এগিয়ে যেতে চায় ধোনি বাহিনী।
বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে ভারতের একাদশে হয়তো খুব একটা পরিবর্তন আসবে না। পাকিস্তানের বিপক্ষে যে দল নিয়ে খেলেছিল ঠিক সেই একই দল আজ মাঠে নামাতে পারে তারা।
চলুন দেখে নিই বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ :
১. রোহিত শর্মা
২. শিখর ধাওয়ান
৩. বিরাট কোহলি
৪. সুরেশ রায়না
৫. যুবরাজ সিং
৬. এমএস ধোনি
৭. হার্দিক পান্ডে
৮. রবীন্দ্র জাজেদা
৯. রবীচন্দ্রন অশ্বিন
১০. জাসপ্রিত বুমরাহ
১১. আশিষ নেহেরা।
সূত্র: রাইজিংবিডিডটকম;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.