
বাইশারীতে চোলাই মদসহ যুবক আটক
কামাল শিশির; রামু :
চোলাই মদসহ রেজাইয়া নামক এক মদবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে ৬০ লিটার চোলাই মদসহ একজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যাঙ্গারবিল ব্রিজ এর পশ্চিম পাশের ঝিরি হতে ব্রিজ সংলগ্ন ক্যাঙ্গারবিল পাকা রাস্তায় উঠার মুখে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী হল ঈদগড় চরপাড়া এলাকার আনু মিয়ার পুত্র মো. রেজাউল করিম প্রকাশ রেজাইয়া (৩০)।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.