
মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন পরিচালিত সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) প্রাক-প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ শিশু শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাইশারী ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক মোঃ আব্দুর রশিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নাইক্ষ্যংছড়ি উপজেলা ম্যানেজার এ.কে.এম রেজাউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, সিনিয়র পাড়াকর্মী নিগার সোলতানা, পরিষদ সচিব আবু হানিফ রাজু, উপজেলা সহকারী ব্যবস্থাপক(আই.সি.ডি.পি) মোঃ আব্দুর রহমান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবু তাহের, নুরুল আজিম, মহিলা সদস্যা সেলিনা আক্তার বেবি, স্কুল ফিডিং প্রোগ্রামের সিনিয়র অফিসার ওসমান সরোয়ার, সিনিয়র পাড়াকর্মী অংমাচিং চাক, মনোয়ারা বেগম, ধুংচাই মার্মা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প আইসিডিপির পাড়াকেন্দ্রে দ্বিতীয় বারের মত সনদ বিতরণ করতে পেরে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে আরো সুন্দরভাবে পাড়াকর্মীরা যেন পাঠদান দিয়ে পাড়াকেন্দ্র গুলোতে আরো একধাপ এগিয়ে যায় সেজন্য উপস্থিত সকল পাড়াকর্মীদের প্রতি আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.