সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বাইশারী থেকে সরকার বিরোধী অপপ্রচারকারী গ্রেপ্তার

বাইশারী থেকে সরকার বিরোধী অপপ্রচারকারী গ্রেপ্তার

হামিদুল হক, ঈদগড় :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় দায়েরকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায়, সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সরওয়ার জাহান (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. আনিছুর রহমানের নেত্বেত্বে উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে- নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজার থেকে সরওয়ার জাহানকে গ্রেপ্তার করেন। সরওয়ারের স্থায়ী বাড়ি গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে। তার বাবার নাম নুরুল আবছার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. আনিছুর রহমান বলেন- গত মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত সরওয়ার জাহানকে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়- গ্রেপ্তারকৃত সরওয়ার জাহান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী অপপ্রচারের পাশাপাশি বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.