
এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সাবা তানি আর নেই। আজ সোমবার সকালে উত্তরাস্থ নিজ বাসার বাথরুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৪৯। পারিবারিক সূত্রে জানা গেছে, সাবা তানি দীর্ঘদিন ধরে নিম্ন রক্তচাপে ভুগছিলেন।
উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন তিনি। রোববার মা নিউ ইস্কাটনে তার বড় বোনের বাসায় যান।
রাতে তিনি সেখানেই ছিলেন। কাল রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোনে পাননি। শেষে বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভাঙা হয়। সাবা তানিকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।
সাবা তানির একমাত্র ছেলে এখন লন্ডনে আছেন। সাবা তানি মা, দুই ভাই, দুই বোন ও এক ছেলে রেখে গেছেন। এ শিল্পীর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কিছুক্ষণ’, ‘কোনো বৈশাখী রাতে যদি’ প্রভৃতি। বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চে গান গেয়ে জনপ্রিয় হন তিনি। তার গাওয়া কিছু গজলও ওই সময় প্রশংসা কুড়ায়।
তার মৃত্যুর বিষয়টি নিয়ে ফেসবুকে নাট্যকার চয়নিকা চৌধুরী বলেন, কিছুতেই মানতে পারছিনা সাবা তানি আমাদের মাঝে নেই! কি হচ্ছে এইসব চারিদিকে? সব প্রিয় মানুষ গুলো কেন চলে যাচ্ছে? এত তাড়াতাড়ি? সাবা তানি, সত্যিই খুব কষ্ট হচ্ছে। সূত্র:globetodaybd.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.