আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নিতে নির্ধারিত সময়ে বান্দরবান পৌরসভা ও লামা পৌরসভায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪১ জন প্রার্থী। উৎসবমুখর পরিবেশে বান্দরবান জেলা ও লামা নির্বাচন নির্বাচন অফিসে উপস্থিত হয়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বান্দরবান পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত মোঃ ইসলাম বেবী সর্বপ্রথম মনোনয়ন সংগ্রহ করেছেন। পরে এই পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে ৩জন ও ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৪জন মনোনয়ন সংগ্রহ করেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রিয়াজ উদ্দীন উপস্থিত থেকে এসব মনোনয়নপত্র প্রদান করেন।
এছাড়া বান্দরবানের অপর পৌরসভা লামায় সাধারণ কাউন্সিলর পদে ১৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। লামা উপজেলা নির্বাচন অফিসার নরবিন্দু চাকমা উপস্থিত থেকে এসব মনোনয়নপত্র প্রদান করেন। তবে এই পর্যন্ত পৌরসভার মেয়র পদে কেউ মনোনয়ন সংগ্রহ করেননি।
এদিকে কেন্দ্রীয় সিদ্ধান্ত না হওয়ায় বিএনপি সমর্থিত কোন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করতে আসেননি। কেন্দ্রীয়ভাবে নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে সিদ্ধান্ত নিলে নির্ধারিত সময়ে তারাও মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি সাচিং প্রু জেরী এবং লামা উপজেলা বিএনপি’র সভাপতি ও পৌরসভার বর্তমান মেয়র বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ আমির হোসেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.