সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বান্দরবানে পাথরের ট্রাকের চাপায় নারী নিহত

বান্দরবানে পাথরের ট্রাকের চাপায় নারী নিহত

মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :

বান্দরবানে পাথরবোঝাই ট্রাক চাপায় কৃষ্ণা রাণী দে (৫১) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের হিলভিউ হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। নিহত কৃষ্ণা রাণী শহরের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার মুদি ব্যবসায়ী বাবুল কান্তিদের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কৃষ্ণা রাণী দে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাথর বোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তারা আরো জানায় ট্রাকটি বেপরোয়া ভাবে চালানো কারণে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যেক্ষদর্শীরা খুঁটি ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.