
জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংবাদিক সম্মলনে কথা বলছেন অধ্যাপক ড. নরুল আমিন বেপারী।
বিকল্পধারা বাংলাদেশ দলের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে দল থেকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোঘণা করা হয়েছে।
১৯ অক্টোবর, শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংবাদিক সম্মলনে এ কমিটি ঘোষণা দেওয়া হয়।
এতে অধ্যাপক ড. নরুল আমিন বেপারীকে প্রেসিডেন্ট, অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদলকে মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়েছে।
নরুল আমিন ব্যাপারী বলেন, ‘দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।’
শাহ আহম্মেদ বাদল বলেন, ‘প্রেস ক্লাবে আমাদের হল বুকিং দেওয়া থাকলেও হঠাৎ করে তা বাতিল করে হয়। তাই আজকে এখানে (প্রেস ক্লাব চত্বরে) ঘোষণা দিতে হচ্ছে। বি চৌধুরী অত্যান্ত ভালো মানুষ, কিন্ত তার ছেলে মাহী বি চৌধুরীর কূটচালে তিনি শেষ পযন্ত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেননি।’
জামায়াত প্রশ্নে বি চৌধুরীর জাতীয় ঐক্যফ্রন্টে যায়নি, আপনারা কি করবেন— প্রসঙ্গে নুরুল আমিন বলেন, ‘আমাদের দলের কেউ জামায়াতকে সমর্থন করে না। এগুলো মাহী বি চৌধুরীর কূটচাল। আজকে মেজর মান্নানের দুর্নীতির খবর বের হয়েছে।’
এ ছাড়া কোনো দুর্নীতিবাজ বিকল্পধারায় থাকতে পারে না। তারা জাতীয় ঐক্যফ্রন্টে যাবেন বলেও জানান নুরুল আমিন বেপারী।
সূত্র: মোক্তাদির হোসেন প্রান্তিক-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.