সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / বাস দুর্ঘটনায় নিহত ৭

বাস দুর্ঘটনায় নিহত ৭

টোল আদায় করা একটি ব্যস্ত সড়কে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যাত্রীবাহী দু’টি বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৭ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সাথে যোগাযোগ স্থাপন করা পশ্চিম জাভার একটি সড়কে মধ্যরাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পশ্চিম জাভার পুলিশ মুখপাত্র ত্রুনোউদো উইজনু আনদিকো জানান, এক বাস চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসকে জোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক বাস চালকও রয়েছেন।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসের চালক আহত হলেও তার গাড়ির কোন যাত্রী আহত হয়নি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.