সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ‘বাহুবলীর’ রহস্যের সমাধান ২৮ এপ্রিল

‘বাহুবলীর’ রহস্যের সমাধান ২৮ এপ্রিল

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বাহুবলী দ্য কনক্লুশান’র নতুন পোস্টার। সেখানে ফিরে এসেছে বাহুবলী ও কাটাপ্পার ইতিহাস।

পোস্টারে দেখা যাচ্ছে, শিশু বাহুবলীকে কোলে নিয়ে হাসছেন কাটাপ্পা। তার ঠিক নীচেই রয়েছে সেই ক্লাইম্যাক্স মুহূর্ত। যেখানে বড় হওয়ার পর বাহুবলীকে খুন করেন কাটাপ্পাই।

পরিচালক এসএস রাজামৌলি আলো ফেলেছেন সেই পরিচিত সম্পর্কের ওপর। টুইট করে পোস্টার মুক্তির কথা জানিয়েছেন তিনি।

কেন এই খুন? এর জবাব নাকি পাওয়া যাবে এ ছবিতেই। যদিও শোনা যাচ্ছে, বাহুবলীর গল্প নাকি ফাঁসও হয়ে গেছে। কিন্তু সে সবই গুজব বলে উড়িয়ে দিয়েছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী’র থেকেও এটি বক্স অফিসে বেশি সাফল্য পাবে বলে আশা সবার।

সূত্র:rtnn.net,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.