সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘বিএনপির আন্দোলনের ফলাফল শূন্য’

‘বিএনপির আন্দোলনের ফলাফল শূন্য’


আওয়ামী লীগের সঙ্গে জনগণ আছে, তাই কোনো ঐক্যই সরকারের পতন ঘটাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ। সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ বলেন, ‘বিএনপির নেতারা বলছে জাতীয় ঐক্য করলে তিন দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। জাতীয় ঐক্য করতে উনাদের কে নিষেধ করেছে। উনারা কোন জাতীয় ঐক্য করতে চান। আমাদের ঐক্য জনগণের সঙ্গে। আওয়ামী লীগ জনগণের শক্তির বলে শক্তি পায়।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ যতদিন আওয়ামী লীগের সঙ্গে আছে ততদিন কোন ঐক্য সরকারের ক্ষতি করতে পারবে না। সরকার পতন তো দূরের কথা কিছুই করার ক্ষমতা বিএনপির নেই। বিএনপি এর আগেও অনেক আন্দোলন করেছে কিন্তু ফলাফল মানুষ দেখেছে। তা হলো শূন্য।’

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.