
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা অচিরেই শপথ নেবেন বলে আশাপ্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোববার (২৮ এপ্রিল) সকালে শেখ জামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। বর্তমান সরকারের কঠোর অবস্থানের কারণে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে বলেও মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য, তিনি সংসদে শপথ নিয়ে অধিবেশনে যোগদান করে সেই এলাকার জনগণের, তার ভোটরদের পক্ষে কথা বলবেন, তাদের উন্নয়নে কথা বরবেন, দেশের কল্যাণের জন্য কথা বলবেন, এটাই একজন সংসদ সদস্যের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে যারা শপথ নিয়েছেন তাদের আমরা ধন্যবাদ জানাই এবং আশা করি মির্জা ফখরুলসহ বাকি যে সংসদ সদস্যরা এখনো শপথ নেন নাই, তারা তাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে শপথ নেবেন এবং সংসদে যোগ দেবেন।
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.