
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে বিজিবি ও পুলিশ সদস্যদের পৃথক অভিযানে ১ লক্ষ ১২ হাজার ৪০০পিস ইয়াবা উদ্ধার। তবে এই ইয়াবা গুলোর সাথে কাউকে আটক করতে পারেনি বিজিবি ও পুলিশ সদস্যরা।
সুত্রে জানা যায়, টেকনাফ ২ বিজিবি সদস্যরা ৪ ফেব্রুয়ারী সকালে দিকে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবি একটি দল সাবরাং ইউনিয়নের লাপারঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তবে এই সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। ইয়াবা গুলোর আনুমানিক মুল্য ২ কোটি ৪০ লাখ টাকা। অপরদিকে ৪ ফেব্রুয়ারী শনিবার ভোর ৬ টার দিকে টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক চন্দন সিনহা ও এএসআই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টিম হোয়াইক্যং নয়াপাড়া এলাকায় ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে প্রধান সড়কে অবস্থান নেয়। এই সময় টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজিকে থামানোর জন্য সংকেত দিলে সিএনজি চালক গাড়ী পেলে কৌশলে পালিয়ে যায়। এরপর পুলিশ সদস্যরা উক্ত সিএনজিটি তল্লাশী চালিয়ে ৩২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে টেকনাফ থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবদুল মজিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, নাম না জানা অজ্ঞাত সিএনজি চালককে পলাতক আসামী করে ইয়াবা পাচারে ব্যবহারকারী সিএনজিসহ একটি মামলা রুজু করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.